পর্ব-১
বিমানের টেকনিশিয়ান থেকে এখন শতকোটির মালিক আইয়ুব হোসেন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস শাখায় মাত্র ৯৫ হাজার টাকা বেতনের চাকরি করা আইয়ুব এখন শতকোটি টাকার সম্পদের মালিক, পদে তিনি একজ টেকনিশিয়ান লাইন মেইনটেনেস তার (পি নম্বর) : ৩৫৮৬০।যশোর জেলার মণিরামপুর থানার পোস্ট সরসকাঠি, খান বাড়ির পিতা মৃত নাসিম উদ্দিন খানের ছেলে আইয়ুব হোসেন খান।মধ্যবিত্ত পরিবারের সন্তান আইয়ু হোসেন খান, দীর্ঘদিন অনুসন্ধানে উঠে আসে আইয়ুব খানের অবৈধ সম্পদের আমলনামা। আওয়ামী লীগ সরকারের শেষের দুই বছরে অসৎ পন্থা উপায়ে করেছেন তার এই বিশাল অবৈধ সম্পদ।
অনুসন্ধানে উঠে আসে গাজীপুর গাছা থানার বোর্ড বাজারের পাশেই ৩ কাঠা জমিসহ বিলাসবহুল বাড়ি, যার দলিল নম্বর ১৫৮৯৭। এককালীন ৪ টি ফ্ল্যাট বুকিং। টঙ্গী পশ্চিম থানা শেখ বাচ্চু টাওয়ারের তিন তলায় বিলাসবহুল নিজের একটি কেনা ফ্ল্যাটে বর্তমান তার ঠিকানা।টঙ্গী মুক্তার বাড়ী রোডে শফিউদ্দিন টাওয়ারে রয়েছে দুইটি বিলাসবহুল ফ্ল্যাট, রয়েছে একটি প্রাইভেট কার, সেই গাড়ি নম্বর ঢাকা মেট্রো গ --২৮২৫৭৫ গাড়ীটি লাল রঙের। ২৫ লক্ষ টাকা খরচ করে ছেলে নোভাকে পাঠিয়েছেন নেদারল্যান্ডে। আইয়ুব হোসেনের স্ত্রী বিউটি বেগমের নামে বেনামে করেছে অসংখ্য জায়গা জমি ও ফ্ল্যাট।
অনুসন্ধানে আরো উঠে আসে, আইয়ুব হোসেনের আত্মীয়দের নামে বিভিন্ন জায়গা জমি ফ্ল্যাট দিয়ে রেখেছে যা সাইন বোর্ড মাত্র, সবকিছুই নিয়ন্ত্রণ করে আইয়ুব হোসেনের স্ত্রী বিউটি বেগম। অসৎ উপায়ে উপার্জনকৃত সম্পদ সম্পর্কে জানতে চাইলে, আইয়ুব হোসেনের কাছে বার বার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। উক্ত বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে জানতে চাইলেতারা বলেন, আইয়ুব হোসেনের বেতন অনুযায়ী এত সম্পদের মালিক হওয়াটা চিন্তার বিষয়, তবে আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা বিষয়টি খতিয়ে দেখছি অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।
তবে প্রশ্ন জাগে, কী করে এত টাকার মালিক হয় একজন? কী করে একজন এত ধন-সম্পদের মালিক হয়? বিশেষ করে যখন দেশের প্রায় ৪-৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে। বিশেষ করে যখন বহু মানুষ প্রতিদিন দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। বিশেষ করে যখন মানুষ খেয়ে-পরে বাঁচতে কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। এ ধরনের পরিবেশে কেউ টাকা বানালে, বিত্তশালী হলে প্রশ্ন জাগবেই।
পরের পর্বে আমাদের আরো বিস্তারিত থাকছে আইয়ুব হোসেনের স্ত্রী বিউটি বেগমের ক্ষমতার উৎস ও আয়ের উৎস। কেমন করে কিভাবে হল এত সম্পদ।
এমএসএম / এমএসএম
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা