ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ফুলছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ৪:৫৩

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট। মাঘের কনকনে শীতে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে তিন শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার  (২৩ জানুয়ারি ), ট্রাস্টের পরিচালক অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিমের উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক তোহিদ জাহান মিতালি, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা আকন্দ, উদাখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম। এ ছাড়াও ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা এই মানবিক উদ্যোগে অংশ নেন।

অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম বলেন, “শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা। আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করতে চায়।”

স্থানীয় বাসিন্দারা এই শীতবস্ত্র পেয়ে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “শীতের তীব্রতায় আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। এই কম্বল পেয়ে আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি।”

আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের সাধারন সম্পাদকতোহিদ জাহান মিতালি বলেন, এই উদ্যোগ কেবলমাত্র একটি ট্রাস্টের মানবিক কাজ নয়, বরং সমাজে ঐক্যবদ্ধভাবে সবার পাশে দাঁড়ানোর একটি অনুকরণীয় উদাহরণ। শীতার্তদের সাহায্যে এ ধরনের উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনকেও উৎসাহিত করবে।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি