চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ
যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের নিয়ে বিভিন্ন পত্রিকা, স্যোসাল মিডিয়াতে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর চৌগাছা প্রধান কাঁচাবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আলী আকবর, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার সহিদুল ইসলাম, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান মজনু, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুসা খা প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, সাবেক সভাপতি জনাব জহুরুল ইসলামের সম্মান ক্ষুন্ন করতে একটি মহল গভীর ষড়যন্ত্র শুরু করেছে। যার হাত ধরে চৌগাছা বিএনপি আজ বিশাল একটি সংগঠনে রুপ নিয়েছে, সেই ব্যক্তিকে হেয় করতে এই চক্রান্ত। ষড়যন্ত্রের সাথে যারা যারা জড়িত অবিলম্বে তাদের আটক করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন। বিক্ষোভ সামবেশে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মী অংশ নেয়।
প্রতিবাদ সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় কাঁচাবাজারে এসে শেষ হয়।
প্রসঙ্গত, চৌগাছা বাজারের বিসিআইসির সার ও কীটনাশক ডিলার শয়ন ট্রেডার্সের মালিক আতিকুর রহমান লেন্টু তার আপন শরিক ফঁকি দিয়ে বাজারের একজন বিশিষ্ঠ ব্যবসায়ী হয়েছেন। পরিবারের দাবি সে (লেন্টু) সকল সম্পত্তি নিজের করে নিতে মরিয়া হয়ে উঠেছে। ইতোপূর্বে তিনি নিজ ভাই ভাইপোসহ পরিবারের লোকজনের নামে ষড়যন্ত্র একাধিক মিথ্যা মামলাও দিয়েছেন। সম্প্রতি তার শরিকের লোকজন সম্পদের সঠিক হিসেব নিতে গেলে তিনি ষড়যন্ত্র মুলক আরও একটি মামলা করেন নিজের পরিবারের সদস্যদের নামে। শুধু তাই না উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামকে নিয়েও মিথ্যাচার করেছেন। তার এই ষড়যন্ত্র মুলক কর্মকান্ডের কারনে ফুসে উঠেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা