গজারিয়া উপজেলার ১১ কর্মকর্তার বিদায় সংবর্ধনা
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় কর্মরত ১১ কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১১ টার সময় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ-ই ১১ কর্মকর্তা কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি কোহিনুর আক্তার এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনসুর আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মকর্তা মো: আমানুল্লাহ, দারিদ্র্য বিমোচনকর্মকর্তা মো: মনির হোসেন, এলজিইডির প্রকৌশলী মো: সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু সাঈদ মল্লিক, উপজেলা ভেটেনারি কর্মকর্তা, উপজেলা নির্বাচন কমিশনার মমিনুর জাহান , মহিলা বিষয় কর্মকর্তা সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।
যাদের বদলিজনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয় তারা হলেন ডা. মোঃ আতাউর রহমান ভূইয়া, ইকবাল হোসন, মোঃ লিটন মিয়া, মোঃ আরিফ জামিল ফারুকী, আবুল কালাম মোহাম্মদ মাহবুব উল্লাহ, মোঃ আব্দুল কাদির মিয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম, এস.এম ফজলে রাব্বি।
এসময় বিদায়ী কর্মকর্তারা তাদের বর্নিল কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বিদায়ী কর্মকর্তাদের সামনের অনাগত দিন গুলোর জন্য এবং তাদের পরিবার ও পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।
এমএসএম / এমএসএম
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮