সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিস থেকে ৫ দালাল আটক
সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে আটক করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ফকির আলী গাজীর ছেলে খোরশেদ গাজী, সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত ওসমান গাজীর ছেলে মহিদুল ইসলাম, শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার নুর মোহাম্মদের ছেলে রুহুল আমিন, সদর উপজেলার বেতলা গ্রামের মাসরিব আলীর ছেলে দেলোয়ার হোসেন এবং একই উপজেলার মুকুন্দপুর গ্রামের আফছার উদ্দীনের ছেলে হাফিজুল আলম রিপন।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে কিছু দালাল চক্র নিরীহ মানুষকে ঠকিয়ে প্রতিদিন অবৈধভাবে অর্থ উপার্জন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে হাতেনাতে ওই ৫ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দালাল খোরশেদ, মহিদুল, দেলোয়ার ও রিপনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ হাজার টাকা জরিমানা এবং ৩নং আসামি রুহুল আমিনকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামিদের সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত