চৌগাছার পল্লীতে মেছবাঘ উদ্ধার
যশোরের চৌগাছার পল্লীতে একটি মেছবাঘ ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে বাঘটি ধরা পড়ে। শুক্রবার জীবিত মেছবাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তরপুর গ্রামের আইনাল হোসেনের বাড়ি হতে প্রায় রাতেই হাঁস মুরগী ধরে একটি প্রাণী পালিয়ে যায়। বাড়িটি কপোতাক্ষ নদের ধারে কিছুটা মাঠের মধ্যে হওয়ায় তিনি শিয়াল ধরতে ফাঁদ পাতেন। বৃহস্পতিবার রাতে ওই ফাঁদে আটক হয় মেছবাঘটি। তার গর্জনে বাড়ি মালিকসহ সকল সদস্য ঘুম থেকে উঠে এসে মেছবাঘটি দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময় গ্রামবাসি একত্রিত হয়ে অক্ষত অবস্থায় ফাদ থেকে বাঘটি উদ্ধার করে খাচাবন্দি করেন। শুক্রবার সকালে বনবিভাগকে খবর দিলে তারা মেছবাঘটি নিয়ে যান।
ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেছবাঘটি আমার উপস্থিতিতে বন বিভাগের কর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮