ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

তৃতীয় লিঙ্গের মানুষের সাথে আওয়ামী লীগ নেত্রীর আনন্দঘন অনুষ্ঠান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৬:৩৫

সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আনন্দঘন অনুষ্ঠান করে চট্টগ্রামের আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক সায়রা বানু রৌশনী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন। পাশাপাশি রাজনৈতিক মহলেও ব্যাপক প্রশংসিত হয়েছেন।  

জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপক সায়রা বানু রৌশনীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তৃতৃীয় লিঙ্গের ৩৫০ থেকে ৪০০ হিজড়া জনগোষ্ঠীর লোকজনকে দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী সেগুনবাগিচায় তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের নিয়ে জন্মদিনের কেক কাটেন। মিষ্টি ও উন্নতমানের খাবার বিতরণ, হিজড়া লোকজন নাচে-গানে বিভিন্ন পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।এ সময় তৃতীয় লিঙ্গের নেতা হিজড়া জনগোষ্ঠীর গ্রুপ লিডার গুরু মামা, কবিতা, নূরী, পারভিন, সবিতাসহ চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের বিভিন্ন থানা-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে হিজড়া জনগোষ্ঠীর গ্রুপ লিডার কবিতা জানান, আমাদের সামাজিক কোনো অনুষ্ঠানে কেউ দাওয়াত দেয় না। এমনকি আত্মীয়স্বজনরা পর্যন্ত। হিজড়াদের রৌশনী আপা যেভাবে মানবিক দৃষ্টি দিয়ে দেখেন, এভাবে আর কেউ দেখে না। চট্টগ্রাম অঞ্চলে আমরা ৫০০’র উপরে হিজড়া লোকজন বসবাস করি। উনি বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করে আসছেন। অনুষ্ঠানটিতে আসতে পেরে তারা সবাই খুশি হয়েছে বলে জানান কবিতা।

চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপক সায়রা বানু রৌশনী জানান, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমাজে পদে পদে অবহেলা ও লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি নিজের জন্মদিন তাদের সাথে কাটিয়েছি। বিভিন্ন সময় হিজড়া জনগোষ্ঠীদের পাশে থেকে সাহায্য-সহানুভূতি দিয়ে আসছি।

উল্লেখ্য, করোনা ভাইরাস ও লকডাউনের মধ্যে হিজড়া জনগোষ্ঠী চট্টগ্রামে মানবেতর জীবনযাপন করেছে। সে সময়ও যুব মহিলা লীগের নেত্রী সায়রা বানু রৌশনী নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।

এমএসএম / জামান

আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল