কুতুবদিয়ায় পারিবারিক বিরোধে ভাতিজার মাথায় চাচার হাতুড়ির আঘাত
কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন ভাতিজা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, মৃত জালাল আহমদের ছেলে ওমর আলীর সঙ্গে তার বৈমাত্রেয় ভাই আনোয়ার, সানোয়ার এবং ইমনের কথা কাটাকাটি হয়। পারিবারিক সম্পত্তি নিয়ে শুরু হওয়া এই বিবাদ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আনোয়ারের হাতে থাকা হাতুড়ি দিয়ে ওমর আলীর ছেলে সাব্বিরের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত সাব্বিরকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
চিকিৎসকরা জানিয়েছেন, সাব্বিরের মাথায় আঘাত গুরুতর এবং দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
আহত সাব্বির বলেন, “পিতার ওপর চাচাদের হামলা দেখে আমি বিরোধ মীমাংসার চেষ্টা করছিলাম। এ সময় চাচা আনোয়ার আমাকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন।”
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী পারিবারিক সমস্যার কারণে এমন সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু