মিরসরাইয়ে পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রির অভিযোগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদী নগর নতুন মসজিদ এলাকায় পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সারাদেশে ন্যায় ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন জায়গায় দখল, পাহাড় কাটা সহ বিভিন্ন অভিযোগে প্রতিনিয়ত খবর পাওয়া যায়।
স্থানীয় লোকজন জানান, গত বছর প্রভাবশালী চক্র পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করে। বর্তমানে সেখানে খুঁটি দিয়ে প্লট বিক্রি করা হয়েছে পাশাপাশি রাতের অন্ধকারে মাটি বিক্রিও করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদী নগর এলাকায় (মাহদুর মসজিদ) প্রকাশ নতুন মসজিদ এলাকায় আলমের টিলা নামক স্থানে পাশে পড়ে আছে এস্কেভটর (ভেকু) সেটা দিয়ে রাতের বেলায় মাটি কাটা হচ্ছে।
পাহাড় কেটে মাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য বেলাল মেম্বার বলেন, এই টিলাটি কিছুদিন আগে কেটে প্লট আকারে শতক ১ লক্ষ টাকা করে বিক্রি করে দিয়েছি। ঐ টিলায় কিছু জায়গা ছাগলের খামার করার জন্য মাটি কেটে সমান করছি, বাড়তি মাটি অন্য জায়গায় সরিয়ে রাখছি।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ পরিচলাক মো: মোজাহিদুর রহমান এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে।মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, টিলা কাটার কোন সুযোগ নাই যে বা যারা কাটবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন
জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না
ইংল্যান্ডে অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান
ডেঙ্গুর হটস্পট পিরোজপুর,প্রতিরোধে মাঠে জেলা পরিষদ
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ