ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৪-১-২০২৫ বিকাল ৬:৪০

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনার পর চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষ লাশ ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে নবজাতক কন্যাশিশু এবং রাত ১২টার দিকে প্রসূতি মা শিরিন আক্তার (২৬) মারা যান। শিরিন আক্তার ফুলছড়ি উপজেলার বাগবাড়ী এলাকার কছের সরদারের মেয়ে এবং সবুজ মিয়ার স্ত্রী।

স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রসব বেদনা উঠলে শিরিন আক্তারকে ডেলিভারির জন্য বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন এবং অপারেশনের মাধ্যমে একটি কন্যাসন্তান প্রসব হয়। তবে রাত ১১টার দিকে নবজাতকের মৃত্যু হয়।

এরপর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতাল ভাঙচুর করলে চিকিৎসকসহ হাসপাতালের কর্মীরা পালিয়ে যান। এ সময় প্রসূতি মায়ের জরুরি রক্ত প্রয়োজন হলেও চিকিৎসকের অনুপস্থিতির কারণে শিরিন আক্তারের শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে রাত ১২টার দিকে শিরিন আক্তারের মৃত্যু হয়।

শিরিন আক্তারের স্বামী সবুজ মিয়া ও পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব থাকা সত্ত্বেও সিজারিয়ান অপারেশন করা হয়। চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর আগে এই হাসপাতালে একাধিক নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা হাসপাতালটি বন্ধ করার পাশাপাশি দোষী চিকিৎসক ও কর্তৃপক্ষের শাস্তির দাবি জানান।

জুমার নামাজের পর নিহত শিরিন আক্তার ও তার নবজাতকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে ডা. আব্দুল হাকিম দাবি করেন, সিজারিয়ান অপারেশন সঠিকভাবেই সম্পন্ন করা হয়েছিল। তবে নবজাতকের মৃত্যুর পর স্থানীয়দের হামলার কারণে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যেতে বাধ্য হন। ফলে প্রসূতি মায়ের চিকিৎসা সঠিকভাবে দেওয়া সম্ভব হয়নি।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪