"কুতুবদিয়ায় জলবায়ু পরিবর্তন ও দ্বীপ রক্ষায় কনফারেন্স অনুষ্ঠিত"
কক্সবাজারের কুতুবদিয়ায় সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)-এর আয়োজনে (২৪ জানুয়ারি ২০২৫) শুক্রবার অনুষ্ঠিত হলো দ্বীপাঞ্চল রক্ষায় একটি বিশেষ কনফারেন্স।
"দ্বীপ রক্ষা, ভবিষ্যৎ সুরক্ষা" প্রতিপাদ্যে আয়োজিত এই কনফারেন্সে জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপাঞ্চলের হুমকিগুলো তুলে ধরা হয় এবং সেগুলোর সমাধানে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়। কনফারেন্সটি কুতুবদিয়ার কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে দ্বীপাঞ্চলগুলোর জীববৈচিত্র্য, সংস্কৃতি ও অর্থনৈতিক কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাবের বিষয়টি গভীরভাবে তুলে ধরেন।বক্তারা বলেন, বাংলাদেশের সেন্টমার্টিন ও কুতুবদিয়ার মতো দ্বীপগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রথম সারিতে রয়েছে।
কনফারেন্সে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং দ্বীপবাসীদের অধিকার রক্ষায় ৭টি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়। কনফারেন্সে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ-এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া, যিনি সভাপতির বক্তব্যে দ্বীপাঞ্চলের পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের ওপর জোর দেন।
স্বাগত বক্তব্য দেন রুহুল আমিন, আহ্বায়ক, সিইএইচআরডিএফ আইল্যান্ড কনফারেন্স বাস্তবায়ন কমিটি।অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মুহাম্মদ মিন্টু (সহকারী প্রধান শিক্ষক, কুতুবদিয়া মডেল হাই স্কুল), প্রভাষক নজরুল ইসলাম (সাংবাদিক সভাপতি, বাপা কুতুবদিয়া), আবুল কাশেম (সাংবাদিক ও সেক্রেটারি, বাপা কুতুবদিয়া), এবং ছাত্র প্রতিনিধি রিদুয়ানুজ্জামান হেলালী।
কনফারেন্সের সমন্বয়কারী রিপন আজাদ বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপবাসীদের জীবন ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে। দ্বীপ রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
দ্বীপের পরিবেশ এবং বাস্তুসংস্থান রক্ষার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়। কনফারেন্স শেষে দ্বীপবাসীদের পক্ষ থেকে একটি নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু