সীতাকুণ্ড মেলা কমিটি গঠন, নবাগতদের দায়িত্ব হস্তান্তর
সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলাকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০২৫-২৬ সালের নবনির্বাচিত সীতাকুণ্ড মেলা কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় প্রেমতলাস্থ মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সাধারণত সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরন করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, আমি বিদায় নিলেও নতুন কমিটির পাশে থেকে সর্বাত্ত্বক সহযোগিতা করবো। উক্ত কমিটির সভাপতি পদাধিকার বলে চট্টগ্রাম জেলা প্রশাসক।
নবনির্বাচিত সাধারণত সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, বিগত ১৭ বছর এই মেলা কমিটিকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হয়নি। অনেক অনিয়ম দূর্ণীতি হয়েছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছিলো আগত তীর্থ যাত্রীরা। আমি চেষ্টা করবো দূর দুরান্ত থেকে আগত এবারের তীর্থ যাত্রীরা যেন নির্ভিগ্নে তীর্থ সম্পন্ন করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করতে। এর জন্য তিনি জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ নাটু, সহ সভাপতি সুনন্দ ভট্টাচার্য্য সাগর, অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, কাকন দাশ, দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য্য প্রমুখ।
এমএসএম / এমএসএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন
মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান
নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ
কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান
টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?