যমুনায় ধরা পড়ল ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে উঠলে সেটি ঢাকার এক ব্যক্তির কাছে ৪৮ হাজার টাকা বিক্রি করে দেন।
জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার এক জেলে তার সহযোগীদের সাথে নিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তারা শনিবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এতে মাছের দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে তা উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৪৮ হাজার টাকা দিয়ে মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।
মাছ বিক্রেতা বলেন, নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এতো বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এতো বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।মাছ ব্যবসায়ী আব্দুল হালিম জানায়, সিরাজগঞ্জের এক লোক মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে আসলে আমি বিক্রির জন্য ৪৮ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।
এ বিষয়ে গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারন সম্পাদক বুদ্দু মিয়া বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বিক্রির জন্য তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। এটি মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান