চন্দনাইশে মেহেদীর রং না মুছতেই সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
চট্টগ্রাম চন্দনাইশে মেহেদীর রং না মুছতেই সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাত ১১টায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় বালুভর্তি একটি ট্রাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে রোমান (২৫) নামে এই যুবকের মৃত্যু হয়েছে। নিহত রোমান হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার আবদুস সবুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় নিহত রোমান স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের পেট ব্যথার জনিত কারণে তাকে নিয়ে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখানে হেলাল উদ্দিনকে মেডিকেলে রেখে নিহত রোমান মোটরসাইকেল যোগে হাশিমপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রওশনহাট বাজরে পৌঁছলে তার সামনে থাকা বালুভর্তি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে রোমান ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থলে নিহত হওয়া রোমান কিছুদিন আগে বিয়ে করেছে বলে জানা যায়। সে স্থানীয় একটি মুরগির কামারে কাজ করে। এব্যপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী