ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫টি স্মার্ট ফোন পরিত্যক্ত ব্যাগে


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-১-২০২৫ বিকাল ৫:১০

বিদেশ থেকে আসা ১৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল মোবাইল ফোনসেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। 

আজ রবিবার (২৬ জানুয়ারি) এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে দুবাইয়ের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর BG-152 ফ্লাইটে যাত্রীবিহীন পরিত্যক্ত ১টি ট্রলি ব্যাগ থেকে এসব ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি দৈনিক সকালের সময় কে জানান, যাত্রীবিহীন পরিত্যক্ত ওই ট্রলি ব্যাগ থেকে ৯৫ টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে Samsung ব্র্যান্ডের ৪৯টি এবং Nokia ব্র্যান্ডের বাটন ফোন ৪৬ টি। এসব ফোনের আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল ফোন জব্দের চালানটি কাস্টমসকে হস্তান্তর করেন বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য