অভয়নগরে নওয়াপাড়া মডেল স্কুলের নয় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় অভয়নগরে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যলয়ের প্রাক্তন নয়জন শিক্ষার্থী দেশের স্বনামধন্য বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের এমন সাফল্যে আনন্দে ভাসছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ উপলক্ষে রোববার সকালে মেধাবী সেই নয়জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ভর্তি পরিক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীরা হলেন, উপজেলার বুইকারা গ্রামের গোলাম রসুল শেখের ছেলে তাসনিম ফেরদাউস ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছেন ও সারাদেশে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
এছাড়াও উপজেলার চলিশিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে জাবের আব্দুল্লাহ চাদপুর মেডিকেল কলেজ, বুইবারা গ্রামের ডালিম সরদারের মেয়ে মারোয়া তাবাচ্ছুম হবিগঞ্জ মেডিকেল কলেজ, বুইকারা জগবাবুর মোড় এলাকার নিশাত তাসনিম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নওয়াপাড়া মডেল স্কুল রোডের সৌমিক বিশ্বাস মুগদা মেডিকেল কলেজ, ভাঙ্গাগেট এলাকার তাসনিম ইসলাম খুলনা মেডিকেল কলেজ, মডেল স্কুল রোডের সপ্তর্ষি বিশ্বাস পটুয়াখালী মেডিকেল কলেজ, ধোপাদী পূর্বপাড়ার মুনসুর রহমান মোল্যার ছেলে ইসাসুল হাসান সামুক এসএজি ওসমানী মেডিকেল কলেজ, নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন এলাকার আব্দুল মান্নানের ছেলে আবির আহসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।
শিক্ষার্থী তাসনিম ইসলাম জানান, মা বাবা ও শিক্ষদের নিবিড় পর্যবেক্ষনের কারনেই এত সুন্দর ফলাফল করা সম্ভব হয়েছে। আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। ভবিষ্যতে মানব কল্যাণে কাজ করতে চাই।
এ ব্যাপারে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, আমাদের স্কুলের প্রাক্তন নয়জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পাওয়ায় আমরা গর্বিত। আজ তাদেরকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হলো। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল