ভবনের চতুর্থ তলায় আটকে রেখে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি
সাইফুদ্দিন রমিজ,চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় অপহরণে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ,একটি ড্রেগার ও একটি চাকু এবং ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
খবর পেয়ে শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ওই অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থান পাল্টায় অপহরণকারীরা। তবে সেখানেও উপস্থিত হয় গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর ভিকটিমদের উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চার অপহরণকারীকে। যারা সবাই শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের ক্যাডার।
গ্রেপ্তার চারজন হলেন—বাছির আহম্মদ রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪) এবং মো. ইমন হোসেন সাদ্দাম (২৩)। উদ্ধারকৃত ভিকটিমরা হলেন—ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের পুরোহিত কেশব মিত্র দাস (৪৩), সেবক রুবেল রুদ্র (৪২) এবং বায়েজিদ থানার হিলভিউ এলাকার বাসিন্দা সমির দাস (৪৫)।
এদিকে, এ বিষয়ে জানাতে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।তিনি সাংবাদিকদের বলেন,গতকাল (শনিবার) দিনের বিভিন্ন সময় পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ওই ব্যক্তিদের অপহরণ করা হয়। এরপর তাদের ওই এলাকার একটি ভবনের চতুর্থ তলায় আটকে রেখে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়াও অপহৃত ভিকটিমদের ব্যাপক মারধর করা হয়।’
রইছ উদ্দিন আরো বলেন,আমরা খবর পেয়ে অভিযান চালালে অপহরণকারীরা পুলিশের চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের বাগানে ভিকটিমদের লুকিয়ে রাখে।সিএমপির ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের একটি টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার পলিটেকনিক মোড় সংলগ্ন শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের একটি বাগান থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়।এসময় পাঁচটি মোটরসাইকেল,১০টি কিরিচসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।একই সঙ্গে গ্রেপ্তার করা হয় চারজনকে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত