ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সদর থানা থেকে লুন্ঠিত অস্ত্র পুকুর থেকে উদ্ধার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৬-১-২০২৫ বিকাল ৫:৪৭

বগুড়ার সদর থানার লুন্ঠিত দুটি আগ্নেয়াস্ত্র পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে স্থানীয়দের সহায়তায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিনের নেতৃত্বে পুলিশ এই অস্ত্র উদ্ধার করে।

বগুড়া সদরের সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার পুকুর থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

অস্ত্র দুটি হলো একটি এলএমজি এবং একটি চায়না রাইফেল, যা গত বছরের ৫ আগস্ট সদর থানা থেকে লুন্ঠন করা হয়েছিল। অস্ত্রগুলোর গায়ে থাকা নাম্বার যাচাই করে নিশ্চিত হওয়া গেছে অস্ত্রগুলো লুণ্ঠিত অস্ত্র ছিল।

প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম জনি জানান, “আজ বিকেলে জমিতে কীটনাশক দিতে গিয়ে পুকুরের কাদায় দুটি অস্ত্রের নল বের হয়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানাই।”

ঘোলাগাড়ি গ্রামের আরেক প্রত্যক্ষদর্শী সার্থক হাসান জানান, “বিষয়টি জানার পর আমরা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।”

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ অস্ত্র দুটি উদ্ধার করে। ওসি এসএম মঈনুদ্দিন জানান, “পুকুরে কাদামাটির মধ্যে অস্ত্র দুটি পাওয়া যায়। এগুলো লুন্ঠিত অস্ত্র হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত। পুকুরের মধ্যে আরো অস্ত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এজন্য পুকুর সেচ করে তল্লাশি চালানোর প্রক্রিয়া চলছে।”

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র দুটি থানায় নিয়ে আসা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক