হাতিায়ায় নথি যার ভূমি তার-এ প্রতিবাদে কৃষক দের মানববন্ধন
বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীন কৃষকদের মাঝে হাতিয়া উপজেলার জাহাজ মারা ইউনিয়নের বিরবিরি মৌজার নিমতলী এলাকার ভূমির দখল বুঝিয়ে দেয়ার বিপক্ষে অবস্থানকারী লাঠিয়াল দের বিরুদ্ধে ভূমিহীন কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত। সোমবার (২৭ জানুয়ারি )সকালে হাতিয়া উপজেলার প্রধান সড়কে পূর্ব বিরবিরি নিমতলী এলাকায় হাতিয়া ভূমিহীন পরিবার বর্গ এর ব্যানারে অনুষ্ঠিত। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভূমিহীনদের নেতা মাঈন উদ্দিন লেলিন , মফিজুর রহমান, মোঃ কামাল পাশা, কৃষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হান্নান ইউছুপ,কৃষক জাফর মোঃ ইউনুছ উদ্দিন , মোঃ ইলিয়াস উদ্দিন, মোঃ আসাদ মাষ্টার প্রমুখ। বক্তারা বলেন, সরকার ২০১১-১২ সালে জাহাজমারা ইউনিয়নের বিরবিরি মৌজার নিমতলী এলাকার খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান করেন। বিগত ১২-১৩ বছর যাবত ওই জমিগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরদার লাঠিয়াল বাহিনী দখল করে রেখেছিল। কিন্তু বর্তমানে নিজেরা সমিতির মাধ্যমে তাদের চাষের জমিগুলো প্রশাসনের সহায়তায় বুঝে নিচ্ছে। এতে বন বিভাগের কোন আপত্তি নেই । অথচ পতিত সরকারের একশ্রেণীর লাঠিয়াল বাহিনী উক্ত ভূমি রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল বলে বাধা প্রদান করছে এবং দখল বুঝিয়ে না দেয়ার জন্য প্রশাসনকে চাপ সৃষ্টি করছে। বক্তাগন বলেন, সরকার নিঝুম দ্বীপের চল্লিশ হাজার একর ভূমি কে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করলেও এই এলাকাটি রিজার্ভ ফরেস্টের বাইরে। ফলে এই এলাকার ভূমি বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীন কৃষকদের মাঝে বুঝিয়ে দিতে বন বিভাগ কোন আপত্তি প্রদান করছে না। তাই পতিত সরকারের লাঠিয়াল বাহিনীর দাবি অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ভূমিহীন বন্দোবস্ত প্রাপ্ত কৃষকদের মাঝে ভূমির দখল বুঝিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান