ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে ছাত্রদল সভাপতির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ৪:৩১
পটুয়াখালী বাউফলে কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরাজ হোসেন জয়কে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলাকারী আসামীদের গ্ৰেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাউফল উপজেলা ছাত্রদল। 
সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী শাহরাজ হোসেন জয়। ওই সময় তিনি বলেন, কালাইয়া ইউপির গ্রাম পুলিশ আবুল কালাম চৌকিদারের কাছ থেকে সাড়ে সাত একর জমি ক্রয় করেন তিনি। সেই জমি চাষিদের নিয়ে হাল চাল করতে গেলে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন ও দাসপাড়া ইউপির সভাপতি আলী আজম তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পুনরায় সেখানে হামলা করে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের ফোন করেন এবং আমাকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু কুচক্রি মহল উপজেলা ছাত্রদলের আহবায়কে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমি এর তিব্র নিন্দা জানাই। আমার একটা হাতও পা এখনও অকেজো; কোন কাজ করছেনা। পুলিশ প্রসাসনের উদাসীনতার কারনে আসামীরা এখনও দিনের বেলা দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে আমাকে হত্যার জন্য। আমি আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মুজাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম, নাজিরপুর ইউপির ছাত্রদল সভাপতি রনি খান, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবেল মুন্সি টিপু, দাসপাড়া ইউপি ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম, নওমালা ইউপি ছাত্রদল সভাপতি রাকিব হোসেন, ধুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মহিবুল সিকদার, বগা ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফজলে রাব্বি সহ সকল ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদকগন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা