মাদারীপুরে পৌরসভার অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধার
মাদারীপুরে পৌর শহরের অবৈধ ভাবে দখল হওয়া শত বছরের ঐতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’ উদ্ধারের অভিযান পরিচালনা করছেন পৌর প্রশাসন।
সোমবার সকালে মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মো. হাবিবুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেবক মন্ডলের নেতৃত্বে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এসময় মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস,নগর পরিকল্পনাবিদ আরাফাত জামানসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
খালটি প্রায় গত ৩০ বছর যাবত অবৈধ দখল হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। এখন খালটি মুক্ত হওয়ায় সৈদারবাবালী-পানিছত্র ও শকুনী (আংশিক) এলাকার প্রায় ১০ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে নিরসন পাবে।
মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, ‘আমরা শহরের যতগুলো খাল রয়েছে। সবগুলো খালের তালিকা তৈরী করেছি। যেসব খাল দিয়ে এখন আর পানি প্রবাহ হয় না। সবগুলো খালই দ্রæততম সময়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করে খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করে খালগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি মানুষের জলাবদ্ধার দুর্ভোগও কমিয়ে আনবো। ইতোমধ্যে আমরা সৈয়দারবালী খালের শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি। এই ধারা অব্যাহত থাকবে। ’
মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মো. হাবিবুল আলম বলেন, ‘শত বছরের এতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’টি অবৈধভাবে দখল হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষেরা জলাবদ্ধতায় থাকত। আমরা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি এবং অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছে। পর্যায়ক্রমে আমরা শহরের সবগুলো খালই উদ্ধার অভিযান শুরু করব। যাতে শহরে জলবাদ্ধতা তৈরী না হয়।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু