ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মেহেরপুরে মাদককে না বলুন সমাবেশ অনুষ্ঠিত


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২৫ বিকাল ৫:৪৬
“মাদকের বিষে নষ্ট হবে না জীবন, আলোয় ভরবে তরুণ-তরুণীর মন” এই প্রতিপাদ্যে মেহেরপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত  হয়।
আয়োজিত সমাবেশে ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি-পরিচালক মিজানুর রহমান, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি  তোজাম্মেল আযম, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, পুলিশের এস আই সুজয় কুমার মল্লিক , ইউপি সদস্য সামিনা আক্তার, ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখার অর্গানাইজেশন সেক্রেটারি ইসতিয়াক উদ্দিন অর্ণব প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীদের জন্য ‘মাদককে না বলুন’ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ