ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ২:৮

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ  উপজেলায়  জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  দু’দিন ব্যাপী ৪৬ তম  বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৮ জানুয়ারি  সকালে   উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা চত্তরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা প্রকৌশলী শামসুল হক,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা   হাবীবুর রহমান সুমন, জনস্বাস্থ্যের  উপসহকারী প্রকৌশলী  মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার  নওশেদ আলী প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মাসুদ রানা ১৩ টি স্টলে বিজ্ঞানের সফলতা তুলে ধরে স্টলে বিজ্ঞানের কারিকুলাম দেখে তার কাজ নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন । দিন ব্যাপী মেলায় শিক্ষার্থীরা সহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান