চট্টগ্রামে এশিয়ান আবাসিক স্কুলের পিঠা উৎসব অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো:বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বন্দরনগরীর অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ পিডা হাইলে আয়্যুন' শিরোনামে আয়োজন করেছে ঐতিহ্যবাহী এক পিঠা উৎসব।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা ১৬টি স্টলকে হরেকরকম পিঠার সমাহার, রংবেরঙের ফেস্টুন ব্যানার ও তৈজসপত্র দিয়ে সাজান। এ সম্পর্কে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান জানান,হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী আমরা।খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার।শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়।
সরেজমিনে শিক্ষার্থী,অভিভাবক ও প্রত্যক্ষদর্শী সবার মাঝে অতিমাত্রায় আনন্দ উল্লাসের প্রতিফলন দেখা গেছে,প্রত্যক্ষদর্শীরা জানান, অসাধারণ এক আয়োজন।আমরা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সামগ্রিক বিবেচনায় ৪নং স্টল 'ফুট ভিলিজ' সেরা স্টল নির্বাচিত হয়।সেরা স্টলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ডাঃ শহীদুল ইসলাম রুবেল,জামাল উদ্দিন ও প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।