ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্রগ্রাম আগ্রাবাদে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী'র নতুন অফিস উদ্বোধন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ৩:৫১

চট্রগ্রামের আগ্রাবাদে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আগ্রাবাদ মেট্রোর নতুন অফিস উদ্বোধন হয়েছে। গত শুক্রুবার বিকালে বৃহৎ ও বর্ণাঢ্য পরিসরে এই উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর আলমের কোরআন তেলাওয়াতের পর কেক এবং ফিতা কাটার মাধ্যমে আগ্রাবাদ মেট্রোর নতুন অফিসের উদ্ধোধন করেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।আগ্রাবাদ মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো. জসিম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনালী লাইফের পরিচালক , শেখ মো. ড্যানিয়েল, সোনালী লাইফের পরিচালক  মোস্তফা কামরুস সোবহান,উপ ব্যবস্থাপনা পরিচালক, মো. আনোয়ার হোসেন,উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিউদ্দিন ফারুকী, উপ ব্যবস্থাপনা পরিচালক  মো. তামজিদুল আলম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আজিম,সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশগুপ্ত, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবু শাহাদাত দুলাল,সহকারী মহাব্যবস্থাপক শাহাদাত মজুমদার ও সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তাগন এই সময় বলেন আগ্রাবাদ মেট্রোতে একটি সুসজ্জিত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিস্থাপিত হয়েছে যেখানে চট্রগ্রাম শহরে কর্মরত সোনালী লাইফের মাঠকর্মীগণ ব্যবসায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন গ্রহন করতে পারবেন।উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চট্রগ্রামের ১০৪ টি শাখা অফিসের মধ্যে শুধুমাত্র আগ্রাবাদ শাখাতেই ৮৪৫ জন মাঠকর্মীর অক্লান্ত পরিশ্রমে দশ হাজার আটশত পঁয়তাল্লিশ এর অধিক গ্রাহক নিরবিচ্ছিন্ন বীমা সেবা গ্রহন করছেন। 

শত প্রতিকূলতা পেড়িয়ে সোনালী লাইফের কার্যক্রম, গ্রাহক সেবা ও দাবী পরিশোধ বরাবরের ন্যায় অব্যাহত থাকবে বলে উপস্থিত বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
এতে আরো বক্তব্য প্রদান করেন সদ্য প্রমোশন প্রাপ্ত দুই জন ব্রাঞ্চ ম্যানেজার রাম প্রসাদ চক্রবর্তী ও মো. কামাল উদ্দীন এবং ইউনিট ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার জুয়েল।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব