ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ইবিতে চলছে ৭ দিন ব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালা


উম্মে মাহিমা হিমা, ইবি photo উম্মে মাহিমা হিমা, ইবি
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ৩:৫৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) কারাতে ক্লাবের উদ্যোগে নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাসী করে তুলতে ৭ দিন ব্যাপী 'ব্যাসিক মার্শাল আর্ট অ্যান্ড সেলফ ডিফেন্স' ট্রেনিং কর্মশালা চলছে ৷

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ৪র্থ দিনের মতো চলছে সপ্তাহ ব্যাপী এই কর্মশালা৷ কর্মশালাটি শুরু হয়েছে গত ২৫ জানুয়ারি চলবে আগামী ৩১ জানুয়ারি  পর্যন্ত। শতাধিক নারী শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন ৷

ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাব এবং শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের সহযোগীতায় উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ কারাতে কনফেডারেশন এর কার্যকরী সদস্য রেজাউল করিম। আরও রয়েছেন বিশ্ববিদ্যালয়টির কারাতে ক্লাবের সিনিয়র পুরুষ প্রশিক্ষক রাফি আহনাফ খান এবং উক্ত ক্লাবের প্রধান প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস তানজিনা৷

প্রশিক্ষনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের ছাত্রী রাদিয়া সুলতানা বলেন, সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপে অংশ নিয়ে বুঝতে পারলাম, নিজের সুরক্ষার জন্য এই দক্ষতাগুলো শেখা কতটা জরুরি। প্রতিটি টেকনিক আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং প্রয়োজনের সময় সেগুলো কাজে লাগানোর সাহস দিচ্ছে। এই অভিজ্ঞতা থেকে রিয়ালাইজ করেছি, সেল্ফ ডিফেন্সের মতো স্কিল প্রতিটি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ।

কর্মশালার বিষয়ে জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন, ইসলামিক ইউনিভার্সিটি কারাতে ক্লাব থেকে ৭ ব্যাপী মেয়েদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই ওয়ার্কশপ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের কে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি তাদের কে আত্নবিশ্বাসী করে গড়ে তোলা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের মতো মেয়েরা পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে শারীরিক - মানসিক নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সমবয়সী, কমবয়সী বা বয়োবৃদ্ধ পুরুষদের দ্বারাও বিভিন্ন ধরনের ইভটিজিং ও হ্যারেজমেন্টের শিকার হচ্ছে। এবং মানসিকভাবে তারা ভেঙে পড়ছে, চলাফেরায় ভয় এবং আতঙ্কিত অনুভব করছে। মূলত এই ধরনের পরিস্থিতি যেনো মেয়েদের পড়তে না হয় বা হলেও যেনো তারা সহজে এগুলো সমাধান করে সুস্থ - স্বাভাবিক জীবন যাপন করতে পারে এই সকল কারনেই আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের সাহায্যের কথা বলা হলেও, আদতে আমরা কোনো সাহায্য পাচ্ছি না৷ জিমনেসিয়ামে মেয়েদের কোন সুইটেবল টাইম নাই। যে টাইম আছে ওই সময় ব্যায়াম করার জন্য পারফেক্ট না এছাড়া মেয়েদের জিম ইনস্ট্রুমেন্টও নাই। বার বার আমরা এসব নিয়ে কথা বললেও ইতিবাচক কোন সাড়া কতৃপক্ষের থেকে পাচ্ছি না। এই ছোট একটা কর্মশালা করতেও আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেগুলো কখনোই কাম্য নয়৷

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত