বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় নিহত তরিকুল ইসলাম শরীফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে অটো ও মটর চালক শ্রমিকরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বাউফল ঢাকা মহাসড়কের বগা বন্দর সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপী মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করায় ঢাকা বরিশাল ও পটুয়াখালীগামী শতশত যাত্রীরা দুর্ভোগে পরেন। ওই সময় স্ত্রী রোমানা বেগম তার দুই শিশু সন্তান তাসপিয়া (৫) ও তামিম শরিফ (৩) কে নিয়ে আহাজারি করে সরকারের কাছে ন্যায় বিচারের দাবী জানান।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বগা এলাকার রাজনগর স্থানে তরিকুল ইসলামের উপর বাসের চাকা উঠিয়ে তাকে পিষ্ঠ করে চলে যায়। সাথে সাথেই সে ঘটনাস্থলে নিহত হয়। নিহতের ঘটনার পর প্রায় এক সপ্তাহ পাড় হলেও প্রশাসন কোন কঠোর ব্যাবস্থা নেয়নি; এখনও ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে গাড়ীর চালক। আয়োজিত কর্মসূচিতে ন্যায় বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, হোন্ডা চালক বেল্লাল কাজী, উপজেলা ছাত্রদল সদস্য কাওসার হোসেন, শ্রমিকদল সদস্য মীর খলিল ও বগা হাফেজী মাদ্রাসার মুহতামীম আসাদুজ্জামান নূরী।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied