ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে, লাইফ সার্পোটে ৪২ দিন থাকা কুড়িগ্রামের সাদপন্থি সমর্থকের মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৫:১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে ৪২ দিন চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান সুমন (৩৯) নামের এক তাবলীগ জামায়াতের সাদপন্থি এক সমর্থকের মৃত্যু হয়েছে। তিনি মারাত্মক আহত হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার ভোর রাতে মৃত্যু বরণ করেছেন।
নিহত তাবলীগ জামায়তের সাদপন্থি মিজানুর রহমান সুমনের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। তিনি ওই এলাকায় ছফুর উদ্দিন প্রামানিকের ছেলে। ছেলের মৃত্যুতে বাবা-মা বাকরদ্ধ হয়ে পড়েছেন। সেই সাথে তার মৃত্যুতে আত্মীয় স্বজনসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার জানান, টঙ্গীর তুরাগতীড়ের ইজতেমার ময়দানে যান। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর সেখানে ইজতামার মাঠ দখল নিয়ে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘাতে রক্তাক্ত হয়ে মারাত্মক আহত হন মিজানুর রহমান সুমন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান সুমন গুরতর অসুস্থ হয়ে ৪২ দিন লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায়  মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। 
নিহতের বাবা ছফুর উদ্দিন প্রামানিক কান্না জড়িত কন্ঠে ছেলের নিমর্ম মৃত্যু বিচার চেয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ফুলবাড়ীর তাবলীগ জামায়তের কর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তাতর করবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা