ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ট্রেন বন্ধ ভোগান্তিতে কুড়িগ্রামের যাত্রীরা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৬:১০

সারাদেশে ট্রেন স্টাফদের কর্ম বিরতির প্রভাব পড়েছে কুড়িগ্রামে।গন্তব্যে যেতে সকাল থেকে স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছেন যাত্রীরা।কেউ বসে,কেউ দাড়িয়ে, কেউ অলস সময় কাটছেন তবে কখন ট্রেন আসবে জানে না রেলকর্তৃপক্ষ।ফলে ট্রেন যাত্রা নিয়ে দুঃশ্চিন্তায় আছেন অবস্থানরত যাত্রীরা।
জানা গেছে, গোটা বাংলাদেশে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারীরা। ফলে ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি শুরু করেন ট্রেনচালক, গার্ড ও টিকিট চেকাররা।
কুড়িগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায় রাতের ট্রেন সকাল ৭ টায় পৌছানোর কথা থাকলেও তা পৌছায়নি।অনলাইনে বা কাউন্টারে টিকিট কেনা যাত্রীরা সকালে ট্রেনের আশায় ষ্টেশনে এসে ফিরে গেছেন। আবার অনেকে এখনও ট্রেনের আশায় বসে আছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার সৈনিক পাড়া করিম  বলেন,সকাল ৭ টায় ঢাকার উদ্দেশ্য  কুড়িগ্রাম রেলওয়ে ষ্টেশনে এসেছি। ৯ টা পর হলেও এখন রাতের ট্রেন না আশায় ভোগান্তিতে পরলাম।ষ্টেশন মাষ্টার বলছে ১১ টার দিকে ট্রেন আসবে, ট্রেন আসলে সিদ্ধান্ত হবে ওই ট্রেন ঢাকা যাবে কিনা।
কুড়িগ্রাম রেল কর্মকর্তা মোঃ বাবলু জানান,ট্রেন ৭ টার দিকে আসার কথা এখনও বিলম্ব।অনেক যাত্রী ট্রেন বন্ধের খবরে চলে গেছে। কেউ অপেক্ষায় আছে। তবে যারা ট্রেনের টিকেট কেটেছে তাদের টাকা ফেরত দেয়া হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা