ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মলেন সভাপতি পদে স্বাধীন ও সদস্য সচিব পদে কেষ্টু নির্বাচিত


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৬:১২

নেত্রকোণার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির)  দ্বি-বার্ষিকী সম্মেলনে নির্বাচিত কাউন্সিলারদের  ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ আব্দুর রউফ স্বাধীন
ও সদস্য সচিব পদে মোঃ মাহবুবুর রহমান কেষ্টু     নির্বাচিত হয়েছেন। 

২৮ জানুয়ারী ( মঙ্গলবার)  বেলা ১২ টায় খালিয়াজুরী কলেজ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনে খালিয়ািজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও গাজীপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সভার কাজ শুরু হয়। এতে অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক ড. রফিকুল ইসলাম হিলালী, মোঃ মনিরুজ্জামান দুদু,  জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলার সদর উপজেলার যুগ্ন আহ্বায়ক মোঃ তাজেজুল ইসলাম সুজাত, অত্র উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ মান্নান তালুকদার, জেলা ও বিভিন্ন উপজেলার আহ্বায়কৃন্দসহ দলের  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

দ্বিতীয় অধিবেশনে খালিয়াজুরী উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে  সভাপতি ও সদস্য সচিব নির্বাচনের প্রক্রিয়ায় উপজেলার ৪ শত ২৬ জন কাউন্সিলরের ভোটে মাধ্যমে বেলা তিনটায় সম্মেলন মঞ্চে ভোট গ্রহণ অনিষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আব্দুর রউফ স্বাধীন ৩ শত ১৭   ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ ১০৭   পেয়েছেন    ভোট।   সদস্য সচিব পদে  মোঃ মাহাবুবুর রহমান কেষ্টু ৯৮  ভোট পেয়ে     নির্বাচিত হন  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ নাজমুল হক তালুকদার আরিফ ৯৭ ভোট পেয়েছেন।  

উল্লেখ্য, খালিয়াজুরী বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সদস্য সচিব পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত