ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

২৫ হাজার মানুষের একমাত্র ভরসা ফুলবাড়ির নড়বড়ে বাঁশের সাঁকো


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ১:৪৬

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ৬ গ্রামের  মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বারো মাসিয়া নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকো। প্রাকৃতিক দুর্যোগ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই সাঁকোটি দিয়ে প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষ  চলাচল করছেন। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, কৃষক, রোগীসহ বিভিন্ন পেশার মানুষ বাধ্য হচ্ছেন এই সাঁকো ব্যবহার করতে। দীর্ঘদিনেও এই অঞ্চলে একটি স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় স্থানীয়রা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

এই বাঁশের সাঁকোটি পশ্চিম প্রান্তের কান্দাপাড়া, ঝাউকুটি, চর গোরুকমন্ডপ গ্রাম এবং পূর্ব প্রান্তের পশ্চিম ফুলমতি, বালাহাট ও নাওডাঙ্গা গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সাঁকোটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের পাশাপাশি রোগী বহন করতেও দেখা যায়। কিন্তু ভঙ্গুর অবস্থার কারণে সাঁকোটি পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “আমরা প্রায় প্রতিদিনই এই সাঁকো দিয়ে যাতায়াত করি। বর্ষাকালে অনেক সময় দুর্ঘটনার পড়তে  হয়।”স্থানীয়রা জানান,  এই সাঁকো দিয়ে মালা মাল পবিবহন সহ  রোগী অাসা যাওয়ায়  কষ্ট হয়।  যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে কৃষিপণ্য বাজারে সঠিক সময়ে পৌঁছায় না। এতে স্থানীয় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। উৎপাদিত পণ্য যদি ঠিক সময়ে বাজারে পৌঁছানো যেত, তাহলে আমরা ভালো দাম পেতাম। কিন্তু রাস্তা-ঘাটের এমন অবস্থায় আমাদের সব লাভই মাটি হয়ে যায়।”

বারো মাসিয়া নদীর ওপর সেতু নির্মাণের সরকারি কোনো উদ্যোগ না থাকায় স্থানীয় মানুষ চাঁদা তুলে নিজেরাই প্রতি বছর  সাঁকোটি তৈরি ও মেরামত করেন।  বর্ষা মৌসুমে কষ্ট বেশি হয়। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গেলেও নির্বাচনের পরে আর তাদের দেখা মেলে না। 

বারো মাসিয়া নদীর ওপর একটি   স্থায়ী সেতু নির্মাণ হলে শুধু যাতায়াতের ঝুঁকিই কমবে না, এলাকার অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী জানান, “বারো মাসিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত প্রয়োজন। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি, তবে এখনো কোনো ফল পাইনি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ