ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডে ৩০ টাকা মুল্যে ওএমএস এর চাউল বিতরন কার্যক্রমের উদ্বোধন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ১:৪৬

পুরাতন সন্দ্বীপ টাউন বাজারে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ওএমএস-এর চাল বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করা হয়েছে।আজ ২৯ জানুয়ারী বুধবার সকাল ১০টায় সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের জগন্নাথ পাড়া এলাকায় এই চাল বিতরন শুরু হয়েছে।সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতি কেজি ৩০ টাকা মুল্যে একজন সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয়ের সুযোগ পাবেন।

উক্ত চাল বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস,সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুবুল মাওলা শিমুল ও মোঃ মোঃ মাঈন উদ্দীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দিরের সাধারন সম্পাদক  মুকুল মজুমদার,পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হেমায়েত উল্যা, সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম,বিএনপি নেতা হুমায়ুন কবির,বিশিষ্ট ব্যবসায়ী কাদের সওদাগর,নাছির সওদাগর,ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আফছার, স্বেচ্ছাসেবক দলের  নেতা কেফায়েত উল্যা,মনিরুল ইসলাম,কামরুল ইসলাম,বাহার কন্ট্রাকটর এবং ওএমএস চাউল বিক্রয়কারী প্রতিষ্ঠানের  ডিলার ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশ্রাফ উল্যা বাবলু,ছাত্রদল নেতা মোঃ এহছান  সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওএমএস চাউল বিক্রয়কারী প্রতিষ্ঠানের পক্ষ হতে জানানো হয় একদিন সর্বোচ্চ দুই শত উপকারভোগী এই চাউল ক্রয় করতে পারবেন।

অন্যদিকে চাউল নিতে আসা ক্রেতারা ৩০ টাকা দরে নিজের বাড়ির পাশ থেকে চাউল কিনতে পেরে খুবই আনন্দিত।তারা বলেন ডিজিটাল মেশিনে মেপে আমাদের এই চাউল বিতরন করা হচ্ছে। তবে সপ্তাহে কমপক্ষে ২ দিন এই চাউল বিতরন করলে আমাদের চাউলের চাহিদা মিটবে এবং প্রায় অর্ধেক টাকা সাশ্রয় হবে।সরকারের এই কার্যক্রম চলমান থাকলে গরীব, অসহায় মানুষ খুবই উপকৃত হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ