নেত্রকোনা আটপাড়ায় বাস-সিএনজির সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত
নেত্রকোনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী কামরুজ্জামান কামাল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজির আরো দুজন। তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে জেলার আটপাড়া উপজেলার নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি ইউনিয়নটির শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন। তবে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসা যাওয়া করতেন। বুধবার সকালে নেত্রকোনা থেকে সিএনজি দিয়ে আটপাড়া গ্রামের বাড়িতে আসছিলেন। এ সময় পথে নেত্রকোনাগামী বাসটির সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে মারা যান কামরুজ্জামান কামাল। এ সময় আরো দুজন আহত হন। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটপাড়া থানার ওসি মো: আশরাফুজ্জামান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে নেত্রকোণা শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিল। পথে সড়কের বাগজান এলাকায় অটোরিক্সাটি পৌঁছলে বিপরীত দিক মদন থেকে নেত্রকোনা শহরের দিকে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রী বোঝাই একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কামরুজ্জামান কামাল মারা যান। এসময় গুরুতর আহত হন আরো দুইজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন,দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২
ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন