মাদারীপুরে শহীদ বাচ্চু সঃ প্রাঃ ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
মাদারীপুর শহরের কুকরাইল এলাকার শহীদ বাচ্চু সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ে ২২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিব উল্লাহ খান। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ফিরোজ আজম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ বাচ্চু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, সাংবাদিক সাগর হোসেন তামিম,সমাজ সেবক আঃ জলিল হাওলাদার,সাংবাদিক ইসমাইল হোসেন হৃদয়,সোহেল তালুকদার,শিক্ষক রাশেদ কামাল, প্রশান্ত কুমার বিশ্বাস প্রমুখ।
বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে আনন্দিত হয়।
এমএসএম / এমএসএম
মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি