ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর পরিবহন শ্রমিক নেতাকে কুপিয়ে মারাত্মক জখম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ৪:৩৯

মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সড়ক বিষয়ক সম্পাদক রেজাউল শরীফকে দিন-দুপুরে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুবৃর্ত্তরা। বুধবার (২৯ জানুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে বালুর মাঠে তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর জেলা আড়াই শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল শরীফ মাদারীপুর জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আসেন। পরে কার্যালয়ের পাশে বালুর মাঠে গেলে ১২ থেকে ১৪ জনের একটি সন্ত্রাসী দল তাকে ঘেরাও করে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায়। পরে তার ডাক-চিৎকালে লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা আড়াই শ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এসময় তার হাত-পা আর পিঠের একাধিক স্থানে জখমের চিহ্ন দেয়া যায়। তবে রেজাউল শরীফ তাকে পূর্ব শত্রুতার জেরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের মালিকানাধীন ‘সার্বিক পরিবহন’ এর সাবেক চেকার আয়নাল বেপারী ও তার লোকজন নিয়ে তাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ করেন। তবে আয়নাল বেপারী বিষয়টি অস্বীকার করেছে। এঘটনায় মাদারীপুর জেলা পুলিশের চৌকস একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা করেছে বলেও জানা যায়।
এব্যাপারে আহত রেজাউল শরীফ বলেন, ‘আমাকে যারা কুপিয়েছে, তাদের মধ্যে আয়নাল বেপারীকে চিনি। সে নিজে থেকে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। তার সাথে আমার অনেক আগ থেকেই ঝামেলা চলছিল। সে কারণেই আমাকে খুন করতে চেয়েছিল।’
তবে অভিযোগ অস্বীকার করেছে আয়নায় বেপারী বলেন, ‘আমি সকাল ৬টা থেকে আমার কাজের সাইডে ছিলাম। কিভাবে রেজাউলকে আমি জখম করবো। বরং তাকে যারা জখম করেছে, তাদের শাস্তি আমিও দাবী করি। আমার নাম বলে থাকলে সেটা ইচ্ছেকৃতভাবে বলা হয়েছে। আমি কোনভাবেই এতে জড়িত নই।’
এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘সার্বিক পরিবহনের সাবেক দুই কর্মীর পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদি আহত পরিবার অভিযোগ দেয়, তাহলে দোষীকে গ্রেফতারের জোর চেষ্টা চালানো হবে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?