গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনা সার্জনের মৃত্যু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক সেনা সার্জন রুহুল আমিন (৪৫)। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত রুহুল আমিন কাতলামাড়ি গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনছার আলী মন্ডলের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধা আনছার আলী মন্ডল ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মধুর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে ধানের জমিতে সেচ দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে প্রতিপক্ষ মধু মেম্বারের বাহিনী ওত পেতে থেকে তিন সহোদরের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন সেনা সার্জন রুহুল আমিন (৪৫), পুলিশ সদস্য জাকির হোসেন (৪৭) ও রতন মিয়া (৪০)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেনা সার্জন রুহুল আমিনকে রংপুর সিএমএইচ-এ নেওয়া হয়, যেখানে প্রায় ২০ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুর ৩টার দিকে তিনি মারা যান।
সাবেক সেনা সার্জন রুহুল আমিন বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, "সাবেক সেনা সার্জন রুহুল আমিন রংপুর সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তবে মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ঘটনার মূল আসামি আব্দুর রহিম মধু (৫৮), ওয়াহিদুর হোসেন অদু (৫২), আব্দুল ওয়াহেদ দুদু মিয়া (৫৯), রমজান আলী (৫৫) ও নুর ইসলাম লিটন (৪২)সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দোষীদের শনাক্তের জন্য তদন্ত চলছে এবং বাকিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।"
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ