পিরোজপুরে শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের পদযাত্রা ও মতবিনিময় সভা
পিরোজপুরে শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের পদযাত্রার বর্ণাঢ্য শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মাতুয়া সেবাশ্রমের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপাল চাঁদ মাতুয়া সেবাশ্রমের সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের সভাপতি দিপ্তী মৃধা, সাধারণ সম্পাদক সুরঞ্জন চক্রবর্তী বাপ্পা, এবং সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান তার বক্তব্যে গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের লক্ষ্য ও কার্যক্রমকে স্বাগত জানান।
তিনি বলেন, পিরোজপুরে সকল ধর্মের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মী, যা সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় বক্তারা গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের গঠন, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, সংগঠনটি জ্ঞানচর্চা, মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
উক্ত সভার মাধ্যমে সংগঠনের সদস্যরা তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন এবং আগত অতিথিদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ