ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চন্দনাইশে হাফেজ নগর দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ সফল করতে সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩০-১-২০২৫ বিকাল ৬:১১

চট্টগ্রাম চন্দনাইশে হযরত মাওলানা শাহ্সুফী সৈয়দ ফজলুর রহমান (ক.) এর ৯২তম ওরশ শরীফ সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০শে (জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া মাদ্রাসার সেমিনার হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় বার্ষিক ওরশ শরীফ সফল করতে লিখিত বক্তব্য পাঠ করেন গাউছিয়া মাবুদ মন্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারি। এসময় তিনি বলেন,আগামী ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ব্যাপি চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে,খতমে কুরআন, খতমে বোখারী, মিলাদ, কিয়াম, জিকির ও তবারুক বিতরণ। এ দিন ফজরের নামাজ ও খতমে কুরআন এবং খতমে বোখারী শরীফের মধ্য দিয়ে ওরশ শরীফের কার্যক্রম শুরু হবে। এতে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী। এসময় আরো উপস্থিত ছিলেন আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়াজুর রহমান,অর্থ সম্পাদক আবদুল মান্নান জিফু,সাংগঠনিক সম্পাদক সাঈদ আল শাহরী রুবেল,নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা কামাল ভান্ডারী প্রমুখ।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা