রাজবাড়ীর নবাগত ডিসি সুলতানা আক্তার শহীদ সাগরের বাড়ীতে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ার ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সাগর আহমেদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সাগরের গ্রামের বাড়ীতে গিয়ে এই আশ্বাস দেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি জামাল উদ্দিন, রাজবাড়ীর জেলা সমন্বয়ক মো: হাসিবুল ইসলাম শিমুলসহ সাগরের স্বজন ও প্রতিবেশিরা।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, সাগরের মতো একটি ছেলে থাকা গর্বের বিষয়। বাবা-মা হিসেবে আপনারা যেমন গর্বিত। তেমনি সাগর আমাদের জন্যেও গর্বের। সাগর তার নিজের জীবন বিসর্জন দিয়েছে দেশের জন্য। দেশের জন্য সকলেই জীবন দিতে পারেনা। নিশ্চয়ই সাগরকে আল্লাহ-তায়ালা ভালো রাখবেন। আপনাদের যে কোন প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। প্রশাসন সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে।
জেলা প্রশাসককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সাগরের মা গোলাপী বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার সাগর অনেক ভালো একজন ছেলে ছিল। সাগর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। তাদেরকে (বাবা-মা) খুব ভালবাসত। একটু অসুস্থ হলেই খোঁজ নিত। ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকাতে যেতে বলত।
জেলা প্রশাসককে কাছে পেয়ে সাগরের মা জেলা প্রশাসকেন কাছে ছেলের নামে বালিয়াকান্দি মডেল মসজিদের নামকরণ করার অনুরোধ জানান। সেই সাথে সাগরের কবরস্থানটির সীমানা প্রাচীর নিমার্ণ, নারুয়া গোল চত্বরটি সাগরের নামে নির্মাণ করার অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান