ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মাদারীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ২:৬

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫ কার্যকরী কমিটির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামী সমর্থিত ১৪টি পদে জয় পেয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে  আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ফরহাদ হোসেন।
নির্বাচন কমিশনের সূত্র জানায়, সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে ৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এডভোকেট এমদাদুল হক খান নির্বাচিত হয়েছেন। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী আইনজীবী রেজাউল করিমকে ১৫৬ ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও আওয়ামী লীগপন্থী আইনজীবী মো. মাহাবুব হোসেন শাকিল। 
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন আরমিন পেয়েছেন ১৩০ ভোট, জালালুর রহমান পেয়েছেন ১৩০ ভোট, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ২৯ ভোট পেয়েছেন মো. সেলিম মিয়া। (নিয়ম অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী দু’জন প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় গণনা অথবা লটারী করে বিজয়ী প্রার্থী নির্বাচন করা হবে)। সহ-সভাপতি পদে মাহবুব হাসান সরেজ, যুগ্ম সাধারণ সম্পাদক-০১ পদে শাকিলা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক-০২ পদে মো. মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক, সম্পাদক (লাইব্রেরী) পদে মুনীর হাসান মিঠু, সম্পাদক (মহরার) পদে এ কে এম আজিজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী ৫টি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী ৫ জন হলেন সৈয়দা তাহমিনা খানম তুলি, এনামুল হক, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও আবু সুফিয়ান। এ ছাড়াও সম্পাদক (অ্যাপায়ন ও বিনোদন) পদে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটাধিকার প্রয়োগকারী আইনজীবীরা বলেন, ১৫টি পদের মধ্যে ১৪টি পদেই প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বী একটি পদ ছাড়া সব কয়টি পদেই দলীয় অনুসারীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে বিএনপিপন্থি একজন প্রার্থীও জয় পায়নি। তবে সভাপতি ছাড়া জয় পাওয়া সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বলা যায়, আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।
আইনজীবী জহিরুল ইসলাম খান বলেন, উৎসবমুখোর ও শান্তিপূর্ণ পরিবেশি এবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল ভোটার কোন চাপ ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিজয়ের দিক থেকে সভাপতি ছাড়া বাকি ১৪ জনই আওয়ামীপন্থি আইনজীবী।
আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফরহাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে সাড়ে ৩টা পর্যন্ত। এবার আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে ৩০০ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৯৩ জন। বৃহস্পতিবার দিনব্যাপী ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
তিনি আরও বলেন, সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। সভাপতি পদে এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ও রেজাউল করিম ৪০ ভোট পেয়েছেন।

এমএসএম / এমএসএম

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

নোয়াখালীতে আব্দুল হালিম মানিক ট্রাস্ট্রের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

রাণীশংকৈলে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

বসন্তের ছোঁয়ায় রামুতে মুকুলে নান্দনিক সাজে আমগাছ

ফেইসবুকে সম্পর্ক করে বিয়ের প্রলোভনে সুনামগঞ্জ এনে ১৭বছরের এক কিশোরীকে গণধর্ষণ

ভূরুঙ্গামারী সদর বাজারের মাছ বাজারে ধর্মঘট, বিপাকে সাধারণ ক্রেতারা

বরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব চলছে

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন কর্মসূচি

দাউদকান্দিতে জমি বিরোধে চাঁদাবাজির অভিযোগ

মান্দায় মাদ্রাসায় মারধরের পর চোর সন্দেহে এক ব্যক্তির মৃত্যু

তালার কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান