ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

স্ত্রীসহ সাবেক এমপি শম্ভুর বিরুদ্ধে দুদকের মামলা


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ২:৯

বরগুনার আলোচিত সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং তার স্ত্রী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও এই দম্পতির তিন ছেলে-মেয়ে ও পুত্রবধূর সম্পদের হিসাব চেয়েছে দুদক। গত বুধবার (২৯ জানুয়ারী) তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক রুহুল হক।

দুদক ও মামলা সুত্রে জানা গেছে,  বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজের দখলে রাখা ছাড়াও ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। অপরদিকে সাবেক সংসদ এ সদস্যের স্ত্রী মাধবী দেবনাথ বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করা এবং সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন মর্মে মামলায় অভিযোগ করেছে দুদক।

এছাড়াও শম্ভুর ছেলে সুনাম দেবনাথ, সুনামের স্ত্রী কাসপিয়া তালুকদার, মেয়ে শুক্লা দেবনাথ ও মনীষা মুনমুনের সম্পদ বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ঢাকার একটি হত্যা মামলায় কেন্দ্রীয় কারাগারে থাকায় এবং তার স্ত্রী ও সন্তানদের ফোন বন্ধ থাকায় তাদের সাথে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় প্রতিবেশীরা জানান, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবারের কেহ বরগুনা নেই।

দুদকের সহকারী পরিচালক রুহুল হক বলেন, ওই দুইজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আমরা তদন্ত করতেছি। তদন্তে আরও কিছু পেলে তথ্য জানানো হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার