ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বাল্য বিবাহ মুক্ত ঘোষণা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ৪:৩৫

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ও উদযাপন করা বৃহস্পতিবার বিকেলে রহিমানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত” এই শ্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন, (ভার্চয়ালী) অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু, শিক্ষক মো: নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক, আক্তার হোসেন, রহিমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: ফজলে রাব্বি, ধর্মীয় কমিটির প্রতিনিধি আবু সায়েদ, রহিমানপুর ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি সাদিয়া আফরিন, শিশু ফোরামের সদস্য মো: রাফি প্রমুখ।
অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবক, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, ভিডিসি, শিশু ও যুব ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে রহিমানপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত যোঘণা করেন প্রধান অতিথি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ