ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ৪:৪৩

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার ২নং বগারচর ইউনিয়নের সারমারা জিঞ্জিরাম নদীর পাড় এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সারমারা জিঞ্জিরাম নদীর পাড়ে জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা মৃত আব্দুল লতিফদের প্রতিবেশী আযাহার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আব্দুল লতিফ দুলু সকালে ওই জমিতে আমন ধান রোপণের জন্য জমিতে যান। 
এ সময় প্রতিবেশী আযাহার গং তাকে বাঁধা প্রদান করেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে আযাহার মিয়া , আবদুল লতিফ দুলুর মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। আঘাতের ফলে ঘটনাস্থলেই আবদুল লতিফ দুলু (৭০) নিহত হন। নিহত দুলু মৃত তোফাত সরকারের ছেলে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি । প্রাথমিকভাবে জানতে পেরেছি জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল জামালপুর পাঠানো হবে। ঘটনাস্থল থেকে সোলাইমান নামে একজনকে আটক করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান