পঞ্চগড়ে শিক্ষার্থী ভর্তির টাকায় প্রমোদ ভ্রমণে শিক্ষক-কর্মচারীরা
শিক্ষার্থী ভর্তির টাকায় প্রমোদ ভ্রমনে গেছেন, পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার রাতের ট্রেনে চিলাহাটি থেকে খুলনা ১২ জন যাওয়ার খবর পাওয়া গেছে।যদিও বিদ্যালয়ে ২০ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।এ ধরনের আয়োজনে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকে এটিকে প্রমোদ ভ্রমণ বলে আখ্যা দিয়েছেন।
জানা যায়,জগদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা বাৎসরিক ভ্রমন দেখিয়ে খুলনা সুন্দরবন যাওয়ার জন্য, বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি ফি থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে।চলতি মাসের ১৪ তারিখের করা এমন একটি রেজুলেশন হাতে এসেছে।সেখানে বলা হয়েছে,কেউ যেতে না পারলে এ টাকার কোন ভাগ দাবী করতে পারবেনা।এছাড়াও একজন সহকারি শিক্ষকের বকেয়া বেতন করার জন্য ভর্তি ফি থেকে ৩০ হাজার টাকা খরচ দেখানও হয়েছে।
স্থানীয়রা জানান,বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির টাকা খরচ করে আনন্দ ভ্রমন, ওই ভ্রমনে কী শেখবেন এবং কোথায় কাজে লাগাবেন।অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়।এটা এক কথায় প্রমোদ ভ্রমণ বলা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিছুর রহমান বলেন,ব্যাক্তিগত অর্থে ভ্রমন করতেছি।তবে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ফির ৩৫ হাজার টাকা আমার কাছে জমা আছে।
বিষয়টি দেখার আশ্বাস দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ