ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে পিকআপে কৃষকের গরু চোর নিয়ে পালানোর অবস্থায় ৩ জন গ্রেফতার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩১-১-২০২৫ বিকাল ৫:৯

কৃষকের গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ।
এসময় চুরি যাওয়া দুটি ষাড় ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের
 মো: আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো: আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো: রফিক (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গরু উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ওই দুটি ষাড় উদ্ধার করা হয়। এসময় গরু চুরির অভিযোগে পিকআপে থাকা ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পিকআপটি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত দুটি ষাড় গরুর মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে। 

ওসি আমিনুল ইসলাম বলেন,গরু চুরির খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। গোপন সংবাদে পাশের আটপাড়া উপজেলা থেকে পিকআপে থাকা চোরাই দুটি ষাড়সহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গরুগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিল। ওই মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার তিন জনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার