শীতের সৌন্দর্য উপভোগ করতে কুয়াকাটায় পর্যটকরা
পটুয়াখালীর কুয়াকাটায় সাপ্তাহিক সরকারি ছুটেতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢলে নেমেছে। পর্যটন মৌসুম শুরুতেই পর্যটকের আগমনে খুশি ব্যবসায়ী সহ পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত সকলে। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুইদিনে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের মিলন মেলা ঘটেছে সৈকতে
দেশের সূর্য উদয় অস্তের একমাত্র বেলাভূমি সাগর কন্যা। পর্যটন সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা বলছেন দেশের রাজনৈতিক অস্থিরতায় পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। তবে এখন থেকে সামনের দিকে পর্যটক বাড়বে কুয়াকাটায় এমনটাই প্রত্যাশা।কুয়াকাটা আবাসিক হোটেল মালিকি দের সূত্রে জানাযায়,কুয়াকাটার আবাসিক হোটেলগুলোর অধিকাংশ রুম কমবেশি বুকিং রয়েছে, ফলে পর্যটকদের পদচারণায় কিছুটা মুখর ছিল কুয়াকাটার সবগুলো পর্যটন স্পট। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে পুলিশ।
কুয়াকাটা সৈকত ঘুরে দেখা গেছে,নানা বয়সের হাজারো পর্যটক,তীরে আছড়ে পড়া নোনা জলের ঢেউয়ের সঙ্গে মিতালি করে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। রোদ ও মেঘের প্রকৃতিতে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে ভ্যাপসা গরমে একটু প্রশান্তির পরশ নিতে দেখা গেছে অনেককে। কেউ কেউ স্পিড বোট,ওয়াটারবাইকে গভীর সমুদ্রে গিয়ে সৌন্দর্য উপভোগ করছেন।
বয়স্ক পুরুষ-নারী ও শিশু পর্যটকরা সৈকতের ছাতার নিচে বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়েপড়া ঢেউ উপভোপ করছেন। সৈকতের বালিয়াড়িতে ভিজা বালু দিয়ে পিরামিড তৈরি করে নিজেকে বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে নানা বয়সের পর্যটক।
ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি জাকারিয়া /নীলু বলেন,আমরা সুযোগ পেলেই কুয়াকাটা বেড়াতে আসি কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবসময় বিমোহিত করে। অনেকদিন ধরেই আসবো আসবো করে ভাবতেছিলাম কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আসতে পারছিলাম না।
খুলনা থেকে আসা পর্যটক এনামুল ইসলাম জানান, আমরা ১০ জনের একটি টিম কুয়াকাটা এসেছি সাগরের ঢেউয়ের মাঝে গোসল করতে তার খুব ভালো লাগে। সেজন্য সমুদ্রবর্তী এলাকা গুলোতে প্রায় সময়ই ছুটে যাই। সমুদ্র ভ্রমণের প্রতি দুর্বলতা থাকায় মাঝেমধ্যেই চলে আসি কুয়াকাটায়।
সৈকতের জিরো পয়েন্ট এলাকার পাশাপাশি রাখাইন পল্লি, রাখাইন মহিলা মার্কেট, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার, ঝাউবান, গঙ্গামতির লেক, গঙ্গামতিরচর, কাউয়ারচর, লাল কাকড়ার চর,কুয়া,লেম্বুরবন, আন্ধারনামিক নদীর মোহনা,চর বিজয়,ফরাতারবনসহ দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে হাজারো পর্যটক। ঝিণুক মার্কেট, খাবার হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠাগুলোতে বেচাকেনাও রয়েছে চোখে পড়ার মত।
সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী রাসেল খলিফা বলেন,এখন কুয়াকাটায় অনেক পর্যটক এসেছেন। বেচাকেনা ভালো হচ্ছে। এতদিন তেমন কোন পর্যটক এর দেখা মিলেনি কুয়াকাটায়। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায় রয়েছি তারা খুব খারাপ সময় পার করেছি। পর্যটক না আসায় কোন বেচা বিক্রিই ছিল না আমাদের। আশা করি সামনের দিনগুলোতে পর্যটক সমাগম হবে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ বলেন, দেশের চলমান যে কোন অস্থিরতার প্রভাত সবসময়ই পরে পর্যটন নগরীগুলোতে। এবারও তার বিকল্প হয়নি। পর্যটক কুয়াকাটায় না আসলেও বৃহস্পতিবার ও শুক্রবার ছুটির দিন উপলক্ষে মোটামুটি সন্তোষজনক পর্যটক এসেছে কুয়াকাটায়। তবে পর্যটক সামনের দিকে আরো বাড়বে। মোঃ জিয়াউল আহসান তালুকদার,পিপিএম পাুলিশ সুপার(পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)
ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা রিজিয়ন জানান, কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তৎপর এবং সতর্ক অবস্থানে রয়েছে। সবগুলো স্পটে নিরাপত্তা জোরদার রয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত