বগুড়ায় ঘন কুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ঘন কুয়াশার কারণে বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল, আর বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছবাহী ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন