ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় চোরাই ব্যাটারি চালিত রিক্সাগাড়ী উদ্ধার, আটক ৩


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩১-১-২০২৫ বিকাল ৭:৩৫

নড়াইলের লোহাগড়া থানার পুলিশ বিশেষ অভিযানে ব্যাটারি চালিত চোরাই রিক্সাগাড়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে। ৩০ জানুয়ারি রাত ১০:৫০ মিনিটের দিকে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া আশ্রয় প্রকল্প এলাকায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাগুরার ঘোড়ামারা গ্রামের মফিজ মোল্যা (৪৮), পাল্লা (খালকুলপাড়া) গ্রামের আকাশ মোল্যা (২৮) এবং পাল্লা (শেখপাড়া) গ্রামের ইসমাইল শেখ (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. কবির উদ্দিন মন্ডল ও এএসআই মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত চোরাই রিক্সাগাড়ী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ