জানা গেল সার্জিস আলমের স্ত্রী'র পরিচয়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বিবাহ করেছেন। বিবাহ অনুষ্ঠানের একটি ছবি ৩১ জানুয়ারী বিকেলে যুব ও ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড ফেসবুক ওয়ালে সার্জিস আলমের বিবাহোত্তর ভবিষ্যৎ দাম্পত্য জীবনে শুভকামনা জানিয়ে পোস্ট করেন। ওই পোষ্টে সমন্বয়ক সার্জিস আলমের স্ত্রী কিংবা শ্বশুড় কারোরই পরিচয় দেওয়া হয়নি। ইতিমধ্যে সকালের সময়ের হাতে এসে পরেছে সমন্বয়ক সার্জিস আলমের স্ত্রী ও শ্বশুড়ের পরিচয়।
সার্জিস আলমের শ্বশুড় ব্যারিষ্টার লুৎফর রহমান একজন ডেপুটি এটর্নি জেনারেল। শাশুড়ীর নাম সম্পা, পেশায় তিনি একজন গৃহীণি।ব্যারিষ্টার লুৎফর রহমানের বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিষ্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহান পুর এলাকায় বসবাস করেন।
সার্জিস আলমের শ্বশুড়ের পরিবার সূত্রে জানা গেছে, গাজিপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন।
সকালের সময়কে আরো জানিয়েছেন, একবোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনে হাফেজা। সবসময়ই পর্দা করে চলেন। তাই তার নাম প্রকাশ করতে সকালের সময়ের কাছে অনিচ্ছা প্রকাশ করেন তারা।
এমএসএম / Aminur
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ