ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে পর্দা উঠবে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ১২:২৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৬ ফেব্রুয়ারি চরফকিরা একাদশ বনাম একতা সংঘ উত্তর মুছাপুর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের। এতে পৃষ্ঠপোষকতা করছেন, সাবেক ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন সোহেল ও আবু নাছের রিয়াদ।    

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে আনন্দঘন পরিবেশে উপজেলার মুছারপুর ইউনিয়নের বাংলাবাজারে একটি রেস্তোরাঁয় ম্যাচ নির্ধারণী লটারি অনুষ্ঠিত হয়।এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর টিম ম্যানেজার, কোচ , টিম মালিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা বসে।

টুর্নামেন্টে ফেনী-নোয়াখালী অঞ্চলের ১৬টি দল খেলবে দু্ই গ্রুপে ভাগ হয়ে। খেলা হবে নকআউটভিত্তিক। প্রতিটি গ্রুপের সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনাল পর্বে।
 
ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে শাহ জালাল ইমনের সঞ্চালনায় টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনসুরুল হক বাবর, টুর্নামেন্টটির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করে জানিয়ে তিনি বলেন, আশা করি তরুণদের সম্পৃক্ততা আরও বাড়বে এই আয়োজনে। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজটা করছি। এতে মাদক ও সন্ত্রাসমুক্ত হবে সমাজ। প্রত্যেকে মিলে সুশৃঙ্খলভাবে সবাই সবার প্রতি শ্রদ্ধা রেখে টুর্নামেন্ট শেষ করার আহ্বান জানান তিনি।

এ সময় ম্যাচ নির্ধারণী ড্রয়ের কুপন তোলেন, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন, খেলা আয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন রুমন প্রমূখ।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর